ঝালকাঠি প্রতিনিধিঃ 'নারী ও কণ্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' এই শ্লগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও নিবন্ধিত সেচ্ছাসেবী মহিলা সংগঠন দুস্থ মহিলা কল্যান সংস্থা (দুমকস) এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫নভেম্বর) সকাল ১১টায় দুস্থ মহিলা কল্যান সংস্থা (দুমকস) এর সভাকক্ষে সংস্থার সভানেত্রী রুনা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার শাহীন আহমেদ, সাধারণ সম্পাদিকা কচি, কোষাধ্যক্ষ কহিনুর বেগম, সদস্য আখি আক্তার প্রমুখ।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধে করনিয়, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত সহ সমসাময়িক নানা বিষয়ের উপর আলোকপাত করেন।উঠান বৈঠক শেষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আক্তার সংস্থার চলমান সামাজিক ও আয়বর্ধক কাজ পরিদর্শন করেন। তিনি সংস্থার গৃহীত কাজর মধ্যে বিউটিফিকেশন, দর্জি বিজ্ঞান, কুঢির শিল্প ও সাংসকৃতির বিকাশে সংস্থার পরিচালিত প্রতিষ্ঠান দুমকস কালচারাল একাডেমির কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
আরও খবর : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেল চুরির ঘটনায় চোর চক্রের সদস্য গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.