জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার চকরিয়া ২৪নভেম্বর ২০২৫ইং সকাল পৌনে ৯টারদিকে উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গেইটের সামনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশী বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি নীল রঙের পিকআপ কক্সবাজার সদর এলাকা থেকে ইয়াবার বড় চালান ঢাকার সাভারের দিকে নেওয়া হচ্ছে।
এমন খবরে সোমবার সকাল থেকে ডিবির একটি দল ঘটনাস্থলে ওত পেতে থাকে। সকাল ৯টার দিকে সন্দেহভাজন পিকআপটি দ্রুতগতিতে চেকপোস্টের দিকে এগিয়ে এলে ডিবির সদস্যরা গাড়িটি থামায়। ডিবির সদস্যরা গাড়ি চালকের পাশের সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করে।
যার মধ্যে তিন হাজার ইয়াবা ছিলো। পরে, পিকআপসহ ইয়াবাগুলো জব্দ করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. জামাল কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভারসহ আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করেন।
উদ্ধার করা ইয়াবাগুলোও ঢাকায় নেওয়ার উদ্দেশ্য ছিল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী বলেন, 'গ্রেপ্তার জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দ করা ইয়াবা ও পিকআপসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।'
আরও খবর : নড়াইলের নড়াগাতীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.