জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক মো. শামীম (২০) কে আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় শামীমের খামার থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে খামারের উত্তর-পূর্ব দিক থেকে মাদকের চালানটি পাওয়া যায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, আটক শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর :মায়ানমার পাচারকালে সাড়ে ৪শ বস্তা সিমেন্ট বোঝাই ফিশিং ট্রলারসহ ৯জন পাচারকারী আটক।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.