গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া উপ-শহর এলাকায় ইউনিলিভার ডিস্ট্রিবিউটর হাউজের সামনে,আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে পার্কিং করে রাখা ট্রাক ও কাভার ভ্যানে টেংকির নাট খুলে তেল চুরির ঘটনায় হাতে নাতে আটক করে একটি বিল্ডিং এর পিলারে রশি দিয়ে বেঁধে রাখে।
আজ সকালে স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নির্দেশনায় এ,এস আই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেলে, আটককৃত চোরকে স্থানীয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত চোরের নাম ফজলু মিয়া, সে পৌর শহরের চাষকপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে।এ চোর সিন্ডিকেট চক্রে আরও যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর।
আরও খবর :চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.