কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের কাহারোল উপজেলা ৫০ শয্যার হাসপাতালটিতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। কাহারোল উপজেলা সহ আশ -পাশের প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় রয়েছেন মাত্র চার জন চিকিৎসক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালটিতে ১৬ টি মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত আছেন নামে মাত্র চার জন। এছাড়া স্বাস্থ্য সহকারী, আয়া, ওয়াডবয় ও স্বাস্থ্য পরিদর্শকের রয়েছে সংকট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন প্রায় ৩০০ হতে ৪০০ রোগী, জরুরী বিভাগে ১০০ হতে ১৫০ জন ও আন্তঃবিভাগে ৬০ হতে ৭০ জন রোগী ভর্তি থাকে। এই হাসপাতালে পার্শ্ববর্তী উপজেলা বিরল, বীরগঞ্জ ও বোচাগন্জ থেকেও প্রতিনিয়ত রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। তিনি আরও জানান, কাহারোল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৬ জন মেডিক্যাল অফিসারের পদ থাকলেও কর্মরত আছেন তিন জন। এদের মধ্যে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন ইউনানী, একজন জেনারেল ও একজন ডেন্টাল চিকিৎসকও আছেন। তাই কষ্ট হলেও চিকিৎসা সেবা নিতে এসে যাহাতে কেহও ফিরে না যায় সেই দিকে আমি প্রত্যহ নজর রাখছি। তা ছাড়া আমি আশা রাখি খুব কম সময়ের মধ্যে আমরা চিকিৎসক পেয়ে যাব, এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। হাসপাতাল সরেজমিন ঘুরে দেখা গেছে, ইউনানী চিকিৎসক ডাঃ মোঃ নাফিস রেজা একাই সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে ২০০শ জন থেকে ২৫০ জন রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। অপর দিকে আন্তঃবিভাগে চিকিৎসা সেবা দিচ্ছেন মেডিকেল অফিসার ডাঃ শুভ। তাই মনে হচ্ছে দুই জন চিকিৎসকের দ্বারাই চলছে কাহারোল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল টি।
আরও পড়ুনঃ নড়াইলের লোহাগড়ার কুখ্যাত তুষার ডাকাতকে গণধোলাই, এলাকায় স্বস্তির নিঃশ্বাস
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.