মোঃ আবু ইউসুফ উদয় কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা যথাযোগ্য মর্যাদার সঙ্গে শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণি থেকে মোট ৩১২ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। দীর্ঘ এক বছর পাঠদান কার্যক্রম শেষে শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেদায়েতুল্লাহ বলেন, “গত এক বছর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য। দীর্ঘদিন ধরে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে আমরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করেছি। ভবিষ্যতে আরও উন্নত শিক্ষা প্রদান আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে উৎসাহিত করছেন।
এদিকে, অভিভাবকরা সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, “অনেক প্রতিষ্ঠানে বছরের বড় একটি অংশে নিয়মিত ক্লাস না হলেও সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসায় নিয়মিত পাঠদান অব্যাহত থাকে। কচুয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্লাস পরিচালনা ও শৃঙ্খলার ক্ষেত্রে এ মাদ্রাসা এগিয়ে আছে।”
অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মাদ্রাসাটি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে এলাকার শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.