মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি'র টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল,একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে টহল দল।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসান জানান,নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর,শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল,প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে কঠোর অভিযান অব্যাহত রেখেছে এবং তা ভবিষ্যতেও চলবে।
আরও পড়ুুনঃ নরসিংদীর রায়পুরা নির্বাচন অফিসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ২৪ ইউনিয়নের মানুষ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.