নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে নয়টি ফার্মেসীকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’ লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে রহুল আমিনকে ২০ হাজার টাকা এবং মো. রুকুনুজ্জামানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মনিরুজ্জামানকে ৬ হাজার, কামরুল হাসানকে ৫ হাজার, বোরহান উদ্দিনকে ৩ হাজার টাকা এবং তুলনামূলক কম অপরাধে মোহাম্মদ আলী, সাদ্দাম হোসাইন, শাহীনুর ইসলাম ও মো. নেসার উদ্দিনকে ৫০০ টাকা করে জরিমানা করেন আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ফার্মেসীগুলোর অবৈধ কার্যকলাপ বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান সামনেও আরও জোরদার করা হবে।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে ৫ম উপজেলা স্কাউটস সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.