মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৮ টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে যে, চোরাকারবারীরা চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে গবাদিপশু নদীতে ভাসিয়ে বাংলাদেশ আনে এবং গবাদিপশু গুলো অন্য স্থানে লুকিয়ে রেখেছে।
এপ্রেক্ষিতে(২০ নভেম্বর) আনুমানিক ভোর ৪ঃ৩০ মিনিটের সময়। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে ০৮টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.