স্থানীয় প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি লিটন আকতার(৪০) কে ৫ শত পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ওসি নাজমুল হক সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নেশা দ্রব্য ইয়াবা বড়ি সহ লিটন আকতার নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এলাকায় এই সংবাদ ছড়িয়ে পড়লে চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মাইকিং করে লিটন আক্তারকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। সচেতন মহল মাদকের মুল খুটি উপড়ে ফেলতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.