কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়ঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল এলাকায় রেনেসাঁ আইডিয়াল একাডেমির উদ্যোগে প্রাথমিক সমাপনী ও বৃত্তি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় রেনেসাঁ আইডিয়াল একাডেমির হলরুমে এ দোয়া অনুষ্ঠান ও অভিভাবক তবে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর রেনেসা আইডিয়াল সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন
২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে রেনেসাঁ আইডিয়াল একাডেমি এই জনপদে মানসম্মত শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী পাঠদান পদ্ধতির পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ । আগামি শিক্ষাবর্ষে আশপাশের শিক্ষার্থীদের ভর্তি করে শিক্ষার অগ্রযাত্রায় অংশ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আবুল হাসান মুন্সির পরিচালনায় এটার বক্তব্য রাখেন
রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছাইদুর রহমান, জমিলা খাতুনের সুপার জনাব আহসান উল্লাহ এবং কৃষ্ণপুর ফাযিল মাদ্রাসার অধ্যাপক মুফতী হুমায়ূন কবীর সহ আরও অনেকেই।
অনুষ্ঠান শেষে রাগদৈল আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল জনাব আরিফ বিল্লাহ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.