কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়ঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।
গত ১৭ নভেম্বর শুরু হওয়া এ মডেল টেস্ট চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সাচার ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতি বিদ্যালয় থেকে ৪০% শিক্ষার্থী অংশ নেওয়ার ভিত্তিতে পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মডেল টেস্ট সম্পর্কে দায়িত্বশীল শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বৃত্তি পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষার নিয়মকানুনের বিষয়ে অনেকটাই অনভ্যস্ত। তাদের সঠিক প্রস্তুতিতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষকেরা আরও জানান, শিক্ষার্থীদের লেখাপড়া, মনোযোগ ও প্রস্তুতিকে আরও উন্নত করতে মডেল টেস্ট কার্যকর ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা মূল পরীক্ষার পরিবেশ সম্পর্কে পূর্ব ধারণা লাভ করবে।
হলসুপার জানান, আটটি বিদ্যালয় থেকে মোট ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থীদের মানোন্নয়ন ও গুণগতমান নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই তাদের প্রতি সরকারি দৃষ্টি ও সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানান তারা।
কচুয়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও একই দিনে মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ খানসামায় ব্যাপক গণসংযোগ: উন্নয়ন ও পরিবর্তনের কথা বললেন সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.