
আমতলির জনপদে নিঃশব্দে এক মানবিক বিপ্লব গড়ে তুলছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। অসহায় মানুষের বন্ধু হয়ে দাঁড়িয়েছে এই সংগঠন; যেন প্রখর রোদে এক টুকরো শীতল বৃক্ষের ছায়া।
মানুষের দুঃখ–কষ্টের গল্প শুনে পাশে দাঁড়ানোই যেন তাদের প্রতিদিনের কাজ। একদল তরুণ স্বেচ্ছাসেবী গ্রামের পর গ্রাম ঘুরে খুঁজে বের করছে এতিম ও অসহায় শিশুদের। স্কুলে যেতে যেন কোনো বাধা না থাকে—সেজন্য তারা তুলে দিচ্ছে খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। শিশুদের চোখে তখন ফুটে ওঠে নতুন স্বপ্নের আলো।
শুধু শিশুরাই নয়, অনাহারে বা কষ্টে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের জন্যও নিয়মিত বাজার সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। কেউ এক কিলোমিটার হেঁটে, কেউ মাথায় বোঝা নিয়ে—তবুও তারা থামে না। তাদের হৃদয়ে আছে শুধু মানবতার টান।
পরিবেশ রক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে স্বপ্নছোঁয়া। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে তারা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। স্কুল, মাঠ, রাস্তার দু’পাশ—যেখানে সুযোগ পাচ্ছে, সেখানে তারা লাগিয়ে যাচ্ছে সবুজের চারা। তারা জানে, একটি গাছই পারে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।
এই মানবিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যদের নেতৃত্বেই আজ স্বপ্নছোঁয়া শুধু একটি সংগঠন নয়—এটি হয়ে উঠেছে আমতলির মানুষের ভরসার নাম, আশা জাগানো এক মানবিক পরিবার।
মানুষের মুখে হাসি ফুটানোর এই যাত্রা যেন আরও বহুদূর এগিয়ে যায়—এই প্রত্যাশাই সকলের
আরও পড়ুনঃ বেগমগঞ্জ কাজিরহাটে সামাজিক সংগঠন ইত্যাদি ক্লাবের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.