মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মহরম আলীর ছেলে মাজাহারুলের বসতবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়,মাদক বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়িতে চালানো তল্লাশিতে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন বলেন,মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর : যড়যন্ত্রমূলক ককটেল দিয়ে সাজানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.