গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার ফুলছড়িতে বড় বোনের জানাজায় প্যারেলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের অংশ গ্রহন করায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নূর মোহাম্মদ জয়ের পরিবারে। তার বোন অসুস্থজনিত কারণে গত বৃহস্পাতিবার গাইবান্ধা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের বড় মেয়ে বিথী আক্তার। তার এ অকাল মৃত্যুতে পরিবার,স্বজনসহ এলাকাবাসীর মধ্যে নেমে আসে এক শোকের ছায়া।
বোনের মৃত্যুসংবাদ কারাগারে থাকা ছোট ভাইকে মানুষিক ভাবে ভেঙে দেয়। বোনের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে সাময়িক মুক্তির অনুমতি দিলে আজ সকালেই কারাগার থেকে বাড়িতে এসে তিনি শেষবারের মতো বড় বোনের মুখ দেখেন। দীর্ঘদিন পর বোনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবারের অন্য সদস্যরাও এ শোকের ছায়ায় উপস্থিত ছিলেন।
মানবিক দিক বিবেচনায় প্যারোল মঞ্জুর করায় ছোট ভাই প্রশাসনের প্রতি এব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, বিথী আক্তার ছিলেন অত্যন্ত মৃদুভাষী, সবার আপনজন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি ছিলেন তার তুলনা আমাদের মাঝে ভাবাবান আমরা তার মৃত্যু আত্মার মাগফিরাত কামনা করছি।
আরও পড়ুনঃ গাইবান্ধায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.