বিশ্বজিৎ চন্দ্র সরকার বিশেষ প্রতিনিধিঃ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের নাজিরপুর থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নাজিরপুর থানাধীন মাটিভাঙ্গা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।
সভায় উপস্থিত সাধারণ জনগণ ও সেবা প্রত্যাশীরা বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা, থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন,
“জনগণই পুলিশের শক্তি। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। আমরা চাই মানুষ যেন নির্ভয়ে, হয়রানিমুক্তভাবে পুলিশের সেবা গ্রহণ করতে পারে।”
আরও পড়ুনঃ নড়াইলের কালিয়ায় খেজুর রস উৎপাদনের উদ্যোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.