মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুণ রাজনৈতিক নেতা সোহেল সাজ্জাদ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২৫) দুপুরে রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সোহেল সাজ্জাদ বলেন,
আমি রাজনীতিকে দেখি জনগণের সেবা হিসেবে।
দিনাজপুর-৪ আসনের উন্নয়ন, বিশেষ করে চিরিরবন্দর ও খানসামা উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে সঙ্গে নিয়ে এলাকায় নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।
সোহেল সাজ্জাদের প্রার্থীতা ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার মত শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব আসনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তিনি চিরিরবন্দর ও খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
আরও পড়ুনঃ যশোরে বাসে আগুন মামলা বিপুল মিলনসহ আসামি ২০
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.