মোঃ হোসন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ইসলামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির পালিত আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশালের সভাপতিত্বে ও সদস্য সচিব সিয়াম আল শাহফুল হক খলিফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব ও পৌর বিএনপি'র সভাপতি রেজাউল করিম ঢালী।
সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও শাকিল আহাম্মেদ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান, আব্দুল ওয়াহাব মাষ্টার, মাহমুদ হাসান কবির মঞ্জিল, মোহাম্মদ নূরে আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, পৌর বিএনপির সহ-সভাপতি ডা.শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, যুবনেতা সামিউল হক লাভলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও শাহজাহান, উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, সহ দপ্তর সম্পাদক আজগর আলী, যুববিষয়ক সম্পাদক নূরে মোস্তারী বাঁধন, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, প্রচার ও প্রকাশ বিষয়ক সম্পাদক বিপ্লব খন্দকার, মহিলা বিষয়ক সম্পদক রীনা আক্তার কাপাশি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ্ ফকির ও শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল।
সভায় উপজেলা বিএনপির'র সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৩ নভেম্বর লক ডাউনের কোন চিহ্ন আমরা দেখতে পায়নি। বাংলার জনগণ ১৩ তারিখের লক ডাউন প্রত্যাহার করেছে। নির্বাচন উপলক্ষে যদি কোন বিশৃঙ্খলার করার চেষ্টা করেন তাহলে শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা আগামী ২৬ সালের নির্বাচনে আলহাজ সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে নির্বাচনে অংশ গ্রহণ করে এ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিব। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ শিবচরে লকডাউনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বহু বিএনপি নেতা-কর্মী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.