মোঃহোসন শাহ্ ফকির ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা সারাদেশ ব্যাপী লকডাউনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদ ইসলামপুর এর সভাপতি শরিফুল ইসলাম খান ফারহাদ।
বৃহস্পতিবার (১৩নভেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম খান ফারহাদ।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ফারহাদ বলেন,আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি,তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।
তিনি সুলতান মাহমুদ বাবুকে উদ্দেশ্য করে বলেন,আপনি যদি চূড়ান্তভাবে মনোনয়ন পান তাহলে আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আমরা মনোনয়ন পাই তাহলে আপনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা থানা মোড় বটতলা চত্বরে এসে বলেন।
সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন উদ্যোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.