মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
জামালপুর সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ।
তথ্য সূত্রে জানা যায় , ২০২০-২১ অর্থবছরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভবন নির্মাণ কাজে ৩ হাজার ৬ শত ৪০ স্কয়ার ফিটে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় ২ হাজার ৮০ স্কয়ার ফিটে গত বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ভিন্ন ভিন্ন কারণে উক্ত নির্মাণ কাজ বন্ধ থাকে ।
পরবর্তীতে চলতি বছরে উক্ত ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং বুধবারে ভবনের ছাদ ঢালায়ের নির্মাণ কাজ শেষ হয় ।
ভবনের ছাদ ঢালায়ের কাজে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সহকারী প্রকৌশলী মোঃ আতিক এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল হোসাইন ।
এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেলওয়ে স্টেশনের ভবনের নির্মাণের দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেসার্স রিচ ডেভেলপমেন্ট হ্যাপি ইঞ্জিনিয়ারিং এর শেয়ার হোল্ডার মোঃ গোলাম রব্বানী, মোঃ হান্নান রহমান লিকু, মোঃ আক্তারুজ্জামান সুমন, জেনারেল ম্যানেজার মোঃ ওয়াজেদ আলী, সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আসিস চন্দ্র দে, সরিষাবাড়ী রেলওয়ে জামে মসজিদের খতিব মোঃ ইসমাইল হোসেন সহ অনেকেই ।
এসময় দায়িত্বপ্রাপ্ত সকলেই বলেন উক্ত ভবনের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এবং ভালো মানের সামগ্রী দিয়েই হচ্ছে । আমরা আশাবাদী চলতি বছরেই বাকি কাজটুকু শেষ করতে পারবো ।
রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ, রেলওয়ে মসজিদের খতিব ও স্থানীয়রা রেলওয়ে স্টেশনের নির্মাণাধীন ভবনের কাজে উৎসুক এবং সু প্রত্যয় ব্যক্ত করেন ।
এসময় তারা আরো বলেন, আমাদের দীর্ঘদিনের চাওয়া সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের ভালো একটা ভবন নির্মাণ কাজ শেষ হতে চলেছে এজন্য আমরা কর্তৃপক্ষের নিকট চির কৃতজ্ঞ ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.