মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
“কৃষি বাঁচলে বাঁচবে দেশ”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কীটনাশক নিয়ন্ত্রণ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম নির্ধারণে কার্যকর কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঢাকা মোড়ে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ এই মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় কৃষক, কৃষাণি, কৃষিশ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ, স্থানীয় কৃষক ও কৃষিশ্রমিক নেতৃবৃন্দসহ অনেকে। বক্তারা বলেন, “দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি হলেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
বাজারে ভালো মানের কীটনাশক পাওয়া কঠিন, সারের দাম লাগামহীনভাবে বেড়েছে। উৎপাদন খরচ বাড়লেও বিক্রয়মূল্য কম থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তারা আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষক বঞ্চিত হচ্ছে, আর সরকারি তদারকি দুর্বল হওয়ায় কৃষিপণ্য সংরক্ষণাগার (স্টোরেজ) ও বাজার ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
বক্তারা অবিলম্বে কার্যকর কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়ন, বাজারে সঠিক মূল্য নির্ধারণ, এবং কৃষি উপকরণের ভর্তুকি পুনর্বিন্যাসের দাবি জানান এবং কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে কৃষি পণ্য ক্রয়ের দাবি জানান।
আলোচনা শেষে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়, যা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
বক্তারা হুঁশিয়ারি দেন, “কৃষকের দাবি না মানা হলে তারা অচিরেই আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
আরও পড়ুনঃ সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনের ভবনের ছাদ ঢালাই সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.