নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব
ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার রেলস্টেশন প্ল্যাটফর্মে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারী।

সে সময় স্টেশন সংলগ্ন এলাকার কয়েকজন মহিলা দ্রুত এগিয়ে এসে নবজাতকের মা ও নবজাতককে নিরাপদে আশ্রয় দেন। প্রায় তিন থেকে চার মাস ধরে ওই নারীকে স্টেশনের প্ল্যাটফর্মে থাকতে দেখা যাচ্ছে বলে স্টেশন চত্তরের লোকজন জানিয়েছে। স্থানীয় কয়েকজন মহিলা মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তিনি যেতে রাজি হননি। বর্তমানে মা ও শিশু দুজনেই স্টেশনের প্ল্যাটফর্মেই অবস্থান করছেন। আপাতত দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
বর্তমানে,মা ও নবজাতক স্থানীয় এলাকাবাসীর হেফাজতে রয়েছে।

আরও পড়ুনঃ চট্টগ্রামে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ নিন্দা ও প্রতিবাদ কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান চৌধুরী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.