নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ বুধবার চিরিরবন্দরে এ্যাড. আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনে এ্যাড: আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ নভেম্বর-২০২৫ বিকেলে চিরিরবন্দর উপজেলার খামার সাতনালা তারকসাহার হাট ইছামতি ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে মতবিনিময় সভা সম্পন্ন হয়।

চিরিরবন্দর উপজেলা বিএনপি'র যুগ্ম- আহবায়ক মোঃ দেলওয়ার হোসেনের (এ.ডি.সি.) সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি ও দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনের মনোনয়ন প্রত্যাশি সাবেক এমপি এ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম।
জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ চিরিরবন্দর উপজেলা শাখার আহবায়ক মোঃ সহিদুল ইসলাম বাদলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ মোজাফ্ফর হোসেন,বিএনপি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ চিরিরবন্দর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মোজাহার চৌধুরী, উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল,উপজেলা বিএনপি'র
আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ,বিএনপি নেতা মনসুর আলী, সাতনালা ইউনিয়ন বিএনপি নেতা তহিদুল ইসলাম বাবুল,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল জব্বার সাগর প্রমূখ।
মতবিনিময় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনে এ্যাড: আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.