নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা বেগম(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,নড়াইল। অভিযানের খবর পেয়ে নারী মাদক ব্যবসায়ীর স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান।
সোমবার (১০নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।
নড়াইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিক্তা বেগম ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরতে কয়েক দিন যাবত অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
একপর্যায়ে গোপনে সংবাদ পেয়ে সোমবার রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে রিক্তা বেগমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তার বসত ঘর থেকে তাকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যায়। এসময় রিক্তার ঘরে তল্লাশী চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন ১৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
নড়াইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান মঙ্গলবার (১১নভেম্বর) সকালে বলেন,আসামী রিক্তা বেগম কে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর : দিনাজপুর-৪ আসনে শাপলা কলি নিয়ে মাঠে শহিদুল ইসলাম রাফি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.