গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে ২০১৯-২০ অর্থ বছরে কালভার্ট নির্মাণের পরেই ভেঙে পড়ায় বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ঐ এলাকার জনসাধারণ।
স্থানীয়রা জানান,নয়নপুর গ্রামের কালভার্ট সংলগ্ন রাস্তাটি দিয়ে ৭/৮ টি গ্রামের শতশত মানুষ চলাচল করেন। কালভার্টসহ রাস্তাটি ধ্বসে যাওযায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অতিকষ্টে চলাচল করছে। এমতবস্থায় সংযোগ সড়ক সহ কালভার্টটি পুন:নির্মানের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ২০১৯-২০ অর্থ বছরে নয়নপুর গ্রামে কালভার্ট নির্মিত হয়। কিন্তু কাজ শেষ হতে না হতেই পানির স্রোতে সংযোগ সড়কসহ কালভার্টটি ধ্বসে যায়। জনদুর্ভোগ বিবেচনায় সংযোগ সড়কসহ কালভার্টটি দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সঙ্গে কথা বললে তিনি জানান,দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর: শেরপুরের শ্রীবরদী সীমান্তে আদিবাসীর অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.