দেওয়ানগঞ্জ-জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চরপাড়া গ্রামে কদমতলী-সানন্দবাড়ী মেইন রাস্তার সরকারি তিন টি গাছ কাটার অভিযোগ উঠেছে।
স্হানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী নাজমুল হাসান এর বিরুদ্ধে তিনটি রেনটি কড়ই গাছ কাটার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, নাজমুল হাসান রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। গত কয়েক বছর আগে এই এলাকায় মেইন রাস্তার সাথে বাড়ি করার জন্য জমি কিনে,গত কয়েক দিন আগে রাস্তার পাকা সড়ক থেকে তিন ফুট দূরে টিন দিয়ে আটকিয়ে সরকারি তিন টি গাছ তার জমিতে আড়াল করে এবং ০৯/১১/২৫ ইং রোজ রবিবার সকালে গাছ গুলো কাটা শুরু করে।
এতে স্হানীয় লোকজনের মধ্যে এক কৌতুহল তৈরি হয়, ফলে খবর পেয়ে স্হানীয় ইউপি সদস্য বাপ্পি ও আব্দুর রাজ্জাক ঘটনাস্হলে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্হানীয় লোকজন বলেন, এগুলো সরকারি গাছ তিনি দলীয় প্রভাব খাটিয়ে গাছগুলো কাটছে,গাছগুলো বয়স কমপক্ষে ১৫ বছর,রাস্তার দুধারে আরোও অনেক প্রজাতের গাছ রয়েছে, অথচ নাজমুল জমি কিনেছে পাঁচ ছয় বছর আগে।
এব্যাপারে জমির মালিক নাজমুল হাসান এর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন তিনি সরকারি ভাবে গাছ কাটার অনুমতি নিয়ে এসেছেন কিন্তু অনুমতির কোন কাগজ পত্র দেখাতে পারেনি।
গাছ কাটার বিষয়ে ডাংধরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফজলুল করিম মামুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার অনুমতির কোন কাগজ পত্র নাজমুল হাসান দেখাতে পারেনি তাই দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ গুলো জব্দ করে আজ ১১/১১/২৫ মঙ্গলবার বিকেলে ডাংধরা ইউনিয়ন ভূমি অফিসে নেওয়া হচ্ছে,পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.