১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউনের প্রতিবাদে জামালপুরের সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার বাদ আসর চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মিছিলটি সানন্দবাড়ী বাজার এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। জনগণকে ভয় দেখিয়ে আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। বিএনপি রাজপথে থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”
মিছিলে চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন বাদশা, রিপন মাহমুদ, ডাঃ নজরুল ইসলাম, কামরুজ্জামান বাবু সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.