রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি কারিতাস কার্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে একশত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যরা।উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন—ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অসহায় মানুষের সহায়তায় প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ ঝিনাইদহে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.