মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি'র) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গজ কাপড়,অলিভ ওয়েল ও বেনারশী শাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মিনারঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চুকচুকি পাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে এসব মালামাল পাচারের চেষ্টা করছিল বলে জানা গেছে।
এসময় বিজিবি'র পৃথক অভিযানে ৪২০ মিটার ভারতীয় গজ কাপড়,৯৮০ বোতল অলিভ ওয়েল এবং ১৩০ পিস বেনারশী শাড়ি জব্দ করা হয়। আটককৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি'র)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান,সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন,চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
আরও ককবর:রাজিবপুরে ট্রাক্টর ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.