গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবুরুল গ্রাম থেকে তাহেরা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ অক্টোবর শুক্রবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি পুকুরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত নিহত তাহেরা বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত আবু তালেবের মেয়ে।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম গণমাধ্যম কর্মীদের কে জানান, পরিবারের তথ্য অনুযায়ি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাহেরা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ওই পথে যাওয়ার সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই তিনি মারা যান। এব্যাপারে নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.