সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলসেতু দিয়ে গাজীপুরের কালিগঞ্জ থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। ঘোড়াশালের কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক হতে ঢাকাগামী একটি ট্রেনের নীচে কাটাপড়েন তিনি।
খবর পেয়ে সেতুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার তৎপরতা শুর করলেও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ নাজিমুদ্দিন।
আরও পড়ুনঃ ৫৯ বিজিবি ব্যাটলিয়নের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.