রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু হোসানুর রহমান বিলের পাড় গ্রামের শামীম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুনঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.