মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি'র)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী হালুয়াঘাটের নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মদ ৩৮৮ বোতল,ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট,ফুচকা ৮০ প্যাকেট,নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস,জিলেট ব্লেড ১ লাখ ২০ হাজার পিস,৮টি কম্বল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটককৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ৮ শ টাকা। এমন অভিযান সর্ব সময় অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.