মোঃ মোরশেদ আলম চৌধুরী: বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যার (৪৬) হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) হত্যার ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি পূর্ণবাসন পাড়ার চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার ছেলে।
বান্দরবান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম জানিয়েছেন- নিহত অমন্ত তঞ্চঙ্গ্যার কাছ থেকে আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যা ৩৫ হাজার টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজন্ত তঞ্চঙ্গ্যা কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশ ও গাছের লাঠি দিয়ে পিটিয়ে অমন্তকে হত্যার পর লাশ তারাছা খালের পানিতে ভাসিয়ে দেয়। পরের দিন সাঙ্গু নদী থেকে অমন্ত তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ রাজন্ত তঞ্চঙ্গ্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর: চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন আহ্বায়ক গোলাম জাকারিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.