মোঃ মোরশেদ আলম চৌধুরী: কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী দলের সদস্য অভিযুক্ত রমজান আলী (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মালুমঘাট পূর্বপাড়ার একটি ঘরে এক নারীকে আটকে রাখা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রমজান আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অপহরণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। রমজান আলী নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও খবর: রাতভর অভিযানে আটক ২, মুদি দোকান যেন মাদক-অস্ত্রের ভাণ্ডার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.