মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ওষুধের দোকানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এসময় কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হলে তিন দোকানিকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মো.আব্দুল মান্নাফ,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,ঝিনাইগাতী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেরপুর পুলিশ লাইনের সদস্যরা।
সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান,ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুনঃ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.