হাকিমপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু। প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন। হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক শাহিনুর ইসলাম প্রভাষক এরফান আলী উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম হিলি ইমিগ্রেশন কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও আলতাফ হোসেন সিনিয়র সাংবাদিক রমেন বসাক সম্মেলনে প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ ও বিভিন্ন বক্তব্যে তাদের অবদান স্মরণ করা হয়।
সভার শেষে দোয়া পরিচালনা করেন হাকিমপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাফেজ মো. শহিদুল ইসলাম।
স্মরণ সভায় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.