এ.এস আব্দুস সামাদঃ ইট-বালির কাজ এগোয়, পানির অভাবে শক্তি পায় না সড়ক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি আমতলা টু ইটালী সড়কের কিছু অংশ উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) প্রায় ২ লাখ ৪৪ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হওয়ার কথা।
কিন্তু দুঃখজনকভাবে, শুরু হওয়া কাজেই ভেসে উঠছে গাফিলতির চিত্র। সড়ক নির্মাণের মূল উপাদান পানি প্রয়োগ না করে কেবল ইট-বালি চাপিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সড়ক নির্মাণে পানি ব্যবহার না হলে মাটি বালি শক্তভাবে জমাট বাঁধে না, ফলে রাস্তা দীর্ঘস্থায়ী ও টেকসই হয় না। এরই মধ্যে নির্মাণাধীন অংশে সামান্য ভ্যান চলাচলের চাপেই কোথাও কোথাও বসে যাচ্ছে এবং ধসে যাচ্ছে নতুন সড়ক।
এ বিষয়টি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে দৃষ্টি আকর্ষণ করা হলেও।নির্মাণকাজে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। আগের মতোই গাফিলতি থেকে যাচ্ছে, কাজের মান উন্নয়নের কোনো দৃশ্যমান উদ্যোগ শুরু হয়নি।
এলাকাবাসীর আশঙ্কা,এভাবে কাজ চলতে থাকলে সরকারের অর্থ যেমন অপচয় হবে, তেমনি অল্প দিনের মধ্যেই সড়ক অচল হয়ে পড়বে। তাই গ্রামের মানুষ দ্রুত মানসম্মত কাজের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনঃ দিনাজপুরে মহাসড়ক ট্রিলিয়ন গোল্ড-লিঃ বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.