তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী গ্রামে বিশেষ অভিযানে প্রাইভেট কার ও ৪৬ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে ভারত সীমান্ত দিয়ে মদ পাচারের চেষ্টা চলছিল। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি টয়োটা প্রাইভেট কার (ইঞ্জিন নং: 1NZA754867, চেসিস নং: NZT2405036960) জব্দ করে। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
ঘটনাস্থল থেকে আরো ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে - উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে, রোয়্যাল গ্রীন হুইস্কি : ১২ বোতল,আইকনিক হোয়াইট : ১৮ বোতল ,আইস ভদকা : ১৬ বোতল । মোট জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা (ওসি) জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আরো বলেন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ সাংবাদিক কে এম সবুজের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.