গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলায় বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করে। আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের জেলা সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। বক্তব্যে শেষ করে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে জেলা শহরের প্রধান প্রধান প্রান কেন্দ্রের সড়কগুলো প্রদক্ষিণ করেন।
আরও পড়ুন :
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.