গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনায় এক মতবিনিময় উল্লেখ থাকে যে, প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও মৌলিক চাহিদা পূরণ করতে রাষ্ট্র কর্তৃক জীবনধারণ, ভাতার ব্যবস্থা করাসহ বিভিন্ন সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়েছে।
হেযবুত তওহীদ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক ও বিশ্ব মানবাধিকার সংস্কার বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান এস.এম শামসুল হুদা।
বরন্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। এছাড়াও গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের আমীর মো.জাহিদ হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমীর আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় আমীর আশেক মাহমুদ, হেযবুত তওহীদের জেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান ওপেল, সদর উপজেলা শাখার সভাপতি সোহরাব হোসেন শিরল প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ।
মতবিনিময় সভায় তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেওয়া সেই রিন্তন জীবনব্যবস্থাকেই আধুনিক প্রেক্ষাপটে পুনরায় প্রস্তাব তুলে ধরা হয়।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে কৃষি প্রণোদনা কৃষকের মাঝে সার ও বীজ বিতরণে জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.