শ্রী রামবাবু বর্মন: জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।
বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত ১০ হাজারেরও বেশি বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এর মধ্যে বাংলা ও বিদেশি সাহিত্য, উপন্যাস, ছোটগল্প, রম্যরচনা, নাটক, আত্মজীবনী, বিজ্ঞান, দর্শন, ধর্ম, স্বাস্থ্য, রান্না, কম্পিউটার ও ভাষা শিক্ষাসহ নানান বিষয়ের বই স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে পড়াশোনায় আগ্রহী করে তুলতে এই বইমেলা সহায়ক হবে। পাঠচর্চা বাড়লে তরুণ প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিমুদ্দিন, কালাই বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য মো. আনিসুর রহমান তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ উদ্যোগ স্থানীয়ভাবে পাঠাভ্যাস বৃদ্ধি করবে এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.