গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ পলাশবাড়ীর মনোহরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির
উপকারভোগীদের মাঝে চাল বিতরণের শুভ উদ্বোধন!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্য খাদ্যশস্য চাল পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন মোট ৪২১জন রেশন কার্ডধারীদের মাঝে ১৫ টাকা দরের ৩০কেজি চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ (২৬ আগষ্ট) রোজ মঙ্গলবার সকালে ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার কেন্দ্রের ডিলার আব্দুর রউফ প্রধান উক্ত চাল বিতরণ করেন। চাল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির
নব -নির্বাচিত ডিলার মোঃ আব্দুর রউফ প্রধান আন্জু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান চৌধুরী, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ মিলন
সরকার,মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল প্রধান,ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কনক মিয়া , ঘোড়াবান্ধা ২নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ রাজু প্রধান, মনোহরপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা, পলাশবাড়ী উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।
আরও খবর : যবিপ্রবি উপাচার্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের প্রমোশন আটকে রেখেছেন অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.