মোঃ মোরশেদ আলম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ওই বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবার জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। রাতে ফোনে যোগাযোগ ব্যর্থ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে নিহতের অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীদের কবলেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে, শেষ হলে আপনাদের জানানো হবে।
আরও খবরশেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.