নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার এবং পোশাক দেখে ধারনা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে এবং দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিলো বলেই প্রাথমিকভাবে বলা কঠিন এটি হত্যা নাকি কোন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে গলায় একটি কালো দাগ রয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নারীর মৃত্যুর প্রকৃত কারণ
জানা যাবে।
আরও পড়ুনঃ নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.