গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক গতকাল সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুরে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
উক্ত অনুষ্ঠানে ৮নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে সমাবেশে মুল্যবান বক্তব্য ডা, সাদিক রাখেন । এসময় তিনি বলেন, “বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের কারণে দেশ আজ গভীর সংকটে পড়েছে। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত।
বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করছে এবং এ সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
এ কর্মী সমাবেশে জেলা ও উপজেলাসহ তৃনমুল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠন ও বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরো উল্লেখ থাকে যে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস ছামাদ মন্ডল, সাধারণ সম্পাদক মওদুদসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.