আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় আওরাবুনিয়া ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে শৌলজালিয়া, কাঁঠালিয়া সদর, আমুয়া, পাটিখালঘাটা, চেচরীরামপুর হয়ে বীণাপাণি বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার পথে কচুয়া বাজার, কাঁঠালিয়া সদর বাসস্ট্যান্ড, আমুয়া বন্দর, পাটিখালঘাটার মরিচবুনিয়া বাজার, চেচরীরামপুর ও বীণাপাণি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা গোলাম আজম সৈকত, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান,
নিউইয়র্ক দক্ষিণ শাখার সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোভাযাত্রা ও পথসভায় শত শত মোটরসাইকেলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.