নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রৌমারী সিটি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বজ্জাক।
প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ও রাজু আহাম্মেদ। এছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের বহু নেতা-কর্মী মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রৌমারী ফুটবল একাদশ বনাম ইকরাম ফাইটার্স, কুড়িগ্রাম সদর। টানটান উত্তেজনায় ভরা খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইকরাম ফাইটার্স ৩-০ গোলে জয় ছিনিয়ে নেয়।
খেলাটি উপভোগ করতে মাঠে উপচে পড়া দর্শকের সমাগম ঘটে। চারপাশে ছিল ঢাক-ঢোল, পতাকা ও করতালির উৎসবমুখর পরিবেশ।
খেলার বিরতিতে অতিথিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেম তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন—
“খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে, শৃঙ্খলা শেখায় এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে।”
তারা আরও জানান, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করলে তরুণদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং ফুটবলের প্রতি আগ্রহ বহুগুণে বৃদ্ধি পাবে।
আরও খবর: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মোল্লাহাট প্রেসক্লাবের মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.