মোঃ মোরশেদ আলম চৌধুরী : কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রবিবার (১০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ধলঘাট পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। তল্লাশিতে ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে সন্ত্রাসীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো উল্লেখ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.