বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর বিদায় উপলক্ষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহ স্থানীয় গুনিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী তাঁর সততা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মোল্লাহাট উপজেলায় শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, বিদ্যালয় ভিত্তিক সমস্যা দ্রুত সমাধান এবং শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে তিনি ছিলেন অগ্রগামী।
মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বলেন, "স্যার আমাদের শিক্ষাক্ষেত্রে যে সহযোগিতা করেছেন, তা কখনো ভোলার নয়। তিনি ছিলেন শিক্ষক সমাজের প্রকৃত অভিভাবক।"
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন,
“মোল্লাহাটের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সারাজীবন মনে রাখবো। শিক্ষা খাতের উন্নয়নে আপনাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমি গর্বিত। আশা করি, আপনারা এই ধারা অব্যাহত রাখবেন।”
অনুষ্ঠানের শেষ পর্বে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত সকলে তাঁর আগামীর কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
আরও পড়ুন সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.